একমাসে দ্বিতীয়বার পরিষেবা বিভ্রাটের শিকার আলিবাবা ক্লাউড
আলিবাবার ক্লাউড পরিষেবা বলেছে যে, সোমবার চীন, হংকং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা প্রায় দুই ঘন্টা দীর্ঘ বিভ্রাটের শিকার হয়েছে। এটি এক মাসের মধ্যে দ্বিতীয় বিভ্রাট। খবর রয়টার্স।
পোস্টগ্রেএসকিউএল, রেডিস এবং মাইএসকিউএল সংস্করণসহ আলিবাবা ক্লাউডের বেশ কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট এই বিভ্রাটের শিকার হয়েছিলো। যুক্তরাষ্ট্রের মোট আটটি অঞ্চলের মধ্যে বেইজিং, সাংহাই, হংকং এবং ভার্জিনিয়ার ব্যবহারকারীরা এই বিভ্রাটের শিকার হন।
এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, সোমবার বেইজিং সময় সকাল ৯টা ১৬ মিনিটে কনসোল এবং ওপেনএপিআই অ্যাক্সেসে অস্বাভাবিকতা সনাক্ত করে আলিবাবা ক্লাউড। একইদিনে সকাল ১০টা ৫৮ মিনিটে সেটি সমাধান করা হয়।
আলিবাবা হলো চীনের বৃহত্তম ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান। চলতি বছরের প্রথমার্ধে ২৯.৯ শতাংশ বাজার দখলে রেখছিলো প্রতিষ্ঠানটি। এরপরে ছিলো হুয়াওয়ে এবং চায়না টেলিকম।
এর আগে গত ১২ ডিসেম্বর আলিবাবা ক্লাউডের গ্রাহকরা প্রায় ৩ ঘন্টা বিভ্রাটের শিকার হন।
ডিবিটেক/বিএমটি







